বুধবার (১৪ এপ্রিল) এসব কথা জানান ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব।
তিনি বলেন, এবার ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন শিক্ষার্থী এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের সবাই তো আর ফল পুনর্মূল্যায়নের দাবি করছে না। অল্প কিছু শিক্ষার্থী ফল পুনর্মূল্যায়নের দাবি তুলেছে। যাদের ফল নিয়ে অসংগতি মনে হচ্ছে তাদের আমরা ফল রিচেকের সুযোগ দিয়েছি। সামগ্রিক ফল পুনর্মূল্যায়ন করা সম্ভব নয়।
এর আগে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলে অসংগতি কথা উল্লেখ করেস স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসোনের কাছে স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীদের একটি অংশ।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডা. এ কে এম আহসান হাবীব বলেন, আমার এই ধরনের কোনো স্মারকলিপি এখনো পাইনি। স্মারকলিপি পাওয়ার পর পরীক্ষা আয়োজক কমিটির সাথে এই বিষয়ে আলোচনা করা হবে।
রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তি-ইচ্ছুক নির্বাচিত হয়েছেন। পরীক্ষায় অংশ নেওয়া ৪৮ হাজার ৯৭৫ জন উত্তীর্ণ হয়েছেন। যা মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬ শতাংশ।
নির্বাচিত ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ২ হাজার ৩৪১ জন (৫৪ ভাগ) এবং ছাত্র ২ হাজার ৯ জন (৪৬ ভাগ)। তাঁদের মধ্যে চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত হয়েছেন ৩ হাজর ৯৩৭ জন এবং আগের শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত ৪১৩ জন।
- ২৩ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হবে
- আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ
- দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব স্থাপনায় থেকে পাঠদানের আদেশ
- উপবৃত্তি প্রাপ্তির জন্য মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং যেকোনো অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে
- ভারতে করোনায় দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত
- এসএসসির ফরম পূরণের সময় বাড়ছে
- ফরম পূরণের টাকা ফেরত পাচ্ছে আলিম পরীক্ষার্থীরা
- মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- লকডাউনেও চলবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ
- নীতিমালা জারি হলেও নতুন করে স্কুল-কলেজ এমপিওভুক্ত হচ্ছে না
- যেসব প্রতিষ্ঠান লক ডাউনের আওতামুক্ত

0 Comments