বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু



২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।  ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা নেবে দুই ধাপে নেয়া হবে। এর মধ্যে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) নেওয়া হবে আগামী ৩১ মে ও ১ জুন। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট। এবার করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 


আবেদনকারী শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নের ধারণা দিতে গত ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বুয়েটের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গত শনিবার প্রশ্নপত্র প্রকাশ করা  হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ) আবেদন, প্রাক্‌-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১ হাজার এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


আবেদন করার নিয়ম ও ভর্তির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.buet.ac.bd)–তে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার সব কার্যক্রমের খবর বুয়েটের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।




আরও পড়ুনঃ

    1. মেডিকেল ভর্তি পরীক্ষার সামগ্রিক ফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই
    2. ২৩ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হবে
    3. আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ
    4. দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব স্থাপনায় থেকে পাঠদানের আদেশ
    5. উপবৃত্তি প্রাপ্তির জন্য মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং যেকোনো অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে
    6. ভারতে করোনায় দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত
    7. এসএসসির ফরম পূরণের সময় বাড়ছে
    8. ফরম পূরণের টাকা ফেরত পাচ্ছে আলিম পরীক্ষার্থীরা
    9. মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
    10. লকডাউনেও চলবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ
    11. নীতিমালা জারি হলেও নতুন করে স্কুল-কলেজ এমপিওভুক্ত হচ্ছে না
    12. যেসব প্রতিষ্ঠান লক ডাউনের আওতামুক্ত


    Post a Comment

    0 Comments