রাবির পুকুর খননের মাটি বিক্রি হচ্ছে কবরস্থান ও ইট ভাটায়

 


প্রশাসনের চোখের সামনে ট্রাক ভর্তি মাটি বাইরে বিক্রি করলেও সেটি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুর খননের শত শত ট্রাক মাটি বিক্রি হচ্ছে কবরস্থান ও ইট ভাটায়।


এ ঘটনায় প্রশাসনের ইন্ধন রয়েছে উল্লেখ্য করে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকরা।


শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন তারা।


বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধন রয়েছে দাবি করে শিক্ষকরা বলেন, ‘অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, প্রশাসন এ প্রক্রিয়া বন্ধে বা উক্ত ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করেনি। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ের সম্পদ হরিলুট বা বিধিবহির্ভুতভাবে কারো কাছে ছেড়ে দেয়া অথবা এমন কর্মকাণ্ডে ব্যবস্থা গ্রহণ না করা নিশ্চিতভাবেই দুর্নীতি ও হরিলুটকে সমর্থনের শামিল।'


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের বিবেচনায় রাখতে হবে বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং এর প্রতিটি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এর প্রশাসনের। এ জন্য বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি দফতর যেমন কৃষি প্রকল্প, এস্টেট এবং প্রক্টরিয়াল অফিসও রয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্রয় ও ইন্ধন রয়েছে এবং প্রকারান্তরে তারা এই ন্যাক্কারজনক কাজে জড়িত বলে জাতির কাছে প্রতীয়মান হচ্ছে।'





এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান তার দায়িত্বের শেষ দিকে কর্তৃত্বহীন হয়ে পড়েছেন বলে দাবি করা হয়।


উল্লেখ্য, গত বছর মার্চে শহীদ শামসুজ্জোহা হলের পূর্বপাশের প্রায় ১০ বিঘা জমিতে পুকুর খননের টেন্ডার হয়। এতে মাসুদ রানা ও অহনা ট্রেডার্স নামের দুইটি প্রতিষ্ঠান এই ইজারা পান। তবে শর্তভঙ্গ করে গত ২৭ মার্চ থেকে খননরত পুকুরের মাটি ট্রাক ভর্তি করে বিশ্ববিদ্যালয়ের বাইরে নিয়ে যেতে থাকে জোহা হলের পূর্বে দক্ষিণ জলাশয় লিজ গ্রহীতা দুই পক্ষ।




আরও পড়ুনঃ

  1. শিক্ষাপ্রতিষ্ঠান খুললে শিশু-কিশোরদের করোনা ঝুঁকি কমবে
  2. অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ড. রশীদ, সম্পাদক সাইয়েদুজ্জামান
  3. বাংলাদেশিদের বৃত্তি দেবে ভারত
  4. আগামী শিক্ষাবর্ষেই প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে প্রোগ্রামিংঃ প্রযুক্তি প্রতিমন্ত্রী
  5. বাংলাদেশে ক্যাম্পাস খুলতে চায় ১৪ বিদেশি বিশ্ববিদ্যালয়
  6. পরিচয়পত্র পাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
  7. দুই-একদিনের মধ্যেই প্রকাশ হবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি
  8. দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার
  9. দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা
  10. শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে ইসরায়েল
  11. এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  12. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিক্ষা বোর্ডের হুঁশিয়ারি
  13. উচ্চমাধ্যমিকের সাধারণ ও মেধাবৃত্তির তালিকা প্রকাশ
  14. লকডাউন শেষে পরবর্তী ১০ দিন পর্যন্ত চলবে গুচ্ছ ভর্তি আবেদন
  15. দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন সরবরাহ করবে ইউজিসি
  16. এবারও এসএসসি-এইচএসসি নিয়ে অনিশ্চয়তা
  17. গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদনের ফি বাড়নো হয়েছে
  18. কলেজ টিসির অনলাইন আবেদনের সময় বাড়ল
  19. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু
  20. মেডিকেল ভর্তি পরীক্ষার সামগ্রিক ফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই
  21. ২৩ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হবে
  22. আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ
  23. দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব স্থাপনায় থেকে পাঠদানের আদেশ
  24. উপবৃত্তি প্রাপ্তির জন্য মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং যেকোনো অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে


Post a Comment

0 Comments