এ বছর শিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের জন্য আবেদন করেছে ২০ লাখ শিক্ষক-শিক্ষার্থী ও
কর্মচারী। যা গত বছরের তুলনায় এ বছর সাড়ে ১৯ লাখ প্রার্থী বেশি আবেদন করেছে। শিক্ষক,শিক্ষার্থী
ও কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাত থেকে অনুদান হিসেবে ১১ কোটি টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, এ বছর মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে বিভিন্ন ধাপে ৬ কোটি এবং
কারিগরি ও মাদরাসা পর্যায়ে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া প্রতি বছর বেসরকারি
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও মেধাবী, অসচ্ছল, প্রতিবন্ধী, জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত,
দুর্ঘটনাকবলিত শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হয়। গৃহীত অবেদন ভালো করে যাচাই-বাছাইয়ের পর
যোগ্যদের ব্যাংক হিসাবে এ টাকা পাঠানো হবে।

0 Comments