মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি কত ?

 


আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার

অনলাইনে ফরম পূরণের কার্যক্রম । ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবেন

শিক্ষার্থীরা এবং বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

ফরম পূরণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ১ হাজার ৯৭০ টাকা ফি দিতে হবে। ব্যবসায় শিক্ষা

বিভাগের পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ

থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা ফি নিতে পারবে প্রতিষ্ঠানগুলো।বোর্ড থেকে প্রকাশিত এসএসসির

ফরম পূরণের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 




ফিয়ের বিস্তারিত ব্যাখ্যায় বোর্ড বলছে, এসএসসি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি

১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী

প্রতি ৩৫ টাকা মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫

টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া

অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া

জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের তালিকাভুক্তি ফি ১০০টাকা নির্ধারণ করা হয়েছে। 

যদিও বেশিরভাগ স্কুল এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৪ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায়

করছে বলে অভিযোগ উঠেছে। 

আর বোর্ডের কর্মকর্তারা বলছেন, ফরমপূরণের ফি বাবাদ অতিরিক্ত টাকা আদায়ের এখতিয়ার

স্কুলগুলোর নেই। 




আরও পড়ুনঃ

  1. ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছে
  2. ৪২তম বিসিএসের ফল প্রকাশ
  3. ঢাবি ভর্তি আবেদনের সময় বাড়নো হয়নি
  4. প্রধান শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে
  5. টিসির জন্য অতিরিক্ত অর্থ নেওয়া যাবে নাঃ ঢাকা শিক্ষা বোর্ড
  6. ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তির আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে

Post a Comment

0 Comments