প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কৃতক দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা আইডি কার্ড দেয়া হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পরিচয়পত্র ইস্যু করবে।
আজ বুধবার (২১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দৈনন্দিন চলাচলসহ বিভিন্ন কাজে দাপ্তরিক পরিচয়পত্রের ব্যবহার হয়ে থাকে। দাপ্তরিক পরিচয়পত্র না থাকায় সংশ্লিষ্টদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এই অবস্থায় কর্মরত সকল শিক্ষক ও কর্মচারীকে পরিচয়পত্র প্রদান এবং কর্মক্ষেত্রসহ দৈনন্দিন চলাচলে এর ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
আদেশ আরও বলা হয়েছে, প্রধান ও সহকারী শিক্ষকদের পরিচয়পত্র ইস্যু করবেন সংশ্লিষ্ট উপজেলা-থানা শিক্ষা অফিসার। অফিস প্রধানরা তার অফিসে কর্মরত সকলের এবং এবং প্রযোজ্য ক্ষেত্রে তার অধস্তন অফিস প্রধানের পরিচয়পত্র প্রদান করবেন। কর্মস্থল ও বাসস্থানের বাইরে দৈনন্দিন কাজে সার্বক্ষণিক পরিচয়পত্রসহ চলাফেরা করবেন।
আদেশটি বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআইয়ের সুপারিনটিনডেন্ট, উপজেলা,থানা শিক্ষা অফিসার এবং ইউআরসি ইনস্ট্রাক্টরদের পাঠানো হয়েছে।
একইসাথে সারাদেশে অভিন্ন পরিচয় পত্র ইস্যুর জন্য এমটি নমুনাও পাঠানো হয়েছে। পরিচয়পত্রের নমুনায় ছবি সম্বলিত অংশে পদবীসহ শিক্ষক ও কর্মচারীর নাম, বিদ্যালয়ের নাম, জেলা ও থানার নাম উল্লেখ থাকতে হবে। পরিচয়পত্রের বিপরীত অংশে শিক্ষক-কর্মচারীর নাম, বিদ্যালয়ের নাম, জেলা ও থানার নাম, জন্ম তারিখ, ব্যক্তিগত মোবাইল নম্বর, রক্তের গ্রুপ, জরুরি যোগযোগকারীর নাম, পদবী ও মোবাইল নম্বর, উপজেলা বা থানার নাম উল্লেখ থাকবে।
- দুই-একদিনের মধ্যেই প্রকাশ হবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি
- দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার
- দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা
- শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে ইসরায়েল
- এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
- শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিক্ষা বোর্ডের হুঁশিয়ারি
- উচ্চমাধ্যমিকের সাধারণ ও মেধাবৃত্তির তালিকা প্রকাশ
- লকডাউন শেষে পরবর্তী ১০ দিন পর্যন্ত চলবে গুচ্ছ ভর্তি আবেদন
- দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন সরবরাহ করবে ইউজিসি
- এবারও এসএসসি-এইচএসসি নিয়ে অনিশ্চয়তা
- গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদনের ফি বাড়নো হয়েছে
- কলেজ টিসির অনলাইন আবেদনের সময় বাড়ল
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু
- মেডিকেল ভর্তি পরীক্ষার সামগ্রিক ফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই
- ২৩ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হবে
- আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ
- দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব স্থাপনায় থেকে পাঠদানের আদেশ
- উপবৃত্তি প্রাপ্তির জন্য মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং যেকোনো অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে
- ভারতে করোনায় দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত


0 Comments