বরিশাল বোর্ড থেকে বৃত্তি পেল ৬১১ পরীক্ষার্থী





 ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি তাই জেএসসি ও এসএসসি ফলাফলের ভিত্তিতে মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি তালিকা প্রকাশ করেছে। এতে মোট ১০ হাজার ৫০১ জন বৃত্তি পেয়েছে।



২০২০ খ্রিষ্টব্দের এইচএসসির ফলের ভিত্তিতে বরিশাল শিক্ষা বোর্ডের ৬১১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। বরিশাল বোর্ড থেকে উত্তীর্ণ এসব শিক্ষার্থীর মধ্যে ৪১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫৭০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড।


১০ হাজার ৫০১ জন বৃত্তি পাওয়া শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন। ৯ হাজার ৩৭৬ শিক্ষার্থী পেয়েছেন সাধারণ বৃত্তি। ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি উত্তীর্ণদের মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ডভিত্তিক কোটা বণ্টন করেছে মাউশি। ২২ এপ্রিলের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে বলা হয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বোর্ডগুলোয় পাঠানো এক আদেশে এসব তথ্য জানা গেছে।


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যারা মেধাবৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১৮০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদেরকে মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হবে। বৃত্তির টাকা ২০২০-২১ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে বলে জানা গেছে।


জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। গেজেট প্রকাশের ৭ দিনের মধ্যে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলো তার তথ্য ভর্তিকৃত প্রতিষ্ঠানে জমা দিতে হবে।





আরও পড়ুনঃ

                          1. পরিচয়পত্র পাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
                          2. দুই-একদিনের মধ্যেই প্রকাশ হবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি
                          3. দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার
                          4. দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা
                          5. শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে ইসরায়েল
                          6. এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
                          7. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিক্ষা বোর্ডের হুঁশিয়ারি
                          8. উচ্চমাধ্যমিকের সাধারণ ও মেধাবৃত্তির তালিকা প্রকাশ
                          9. লকডাউন শেষে পরবর্তী ১০ দিন পর্যন্ত চলবে গুচ্ছ ভর্তি আবেদন
                          10. দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন সরবরাহ করবে ইউজিসি
                          11. এবারও এসএসসি-এইচএসসি নিয়ে অনিশ্চয়তা
                          12. গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদনের ফি বাড়নো হয়েছে
                          13. কলেজ টিসির অনলাইন আবেদনের সময় বাড়ল
                          14. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু
                          15. মেডিকেল ভর্তি পরীক্ষার সামগ্রিক ফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই
                          16. ২৩ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হবে
                          17. আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ
                          18. দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব স্থাপনায় থেকে পাঠদানের আদেশ
                          19. উপবৃত্তি প্রাপ্তির জন্য মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং যেকোনো অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে
                          20. ভারতে করোনায় দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত


                          Post a Comment

                          0 Comments