শিক্ষার্থীদের ইউনিক আইডি (একক পরিচয়) দিতে প্রোফাইল প্রণয়নের কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রোফাইল প্রণয়নের ছক প্রকাশ করা হয়েছে। প্রোফাইলে একজন শিক্ষার্থীর যাবতীয় তথ্য সন্নিবেশিত থাকবে। প্রোফাইলের তথ্য থেকে তৈরি করা হবে ইউনিক আইডি। এ তথ্য নিয়েই পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রফাইল প্রণয়নের তথ্য ছক প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২০২০ সালে শিক্ষার্থীদের ইউনিক আইডি বিতরণের কথা ছিল। কিন্তু করোনার প্রাদুরভাব এর কারণে বিগত এক বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে করোনার পরিস্থিতির মধ্যেই শিশু জরিপের উদ্যোগ নেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।
শিক্ষার্থী প্রোফাইল প্রণয়ন ছকে যা যা তথ্য প্রয়োজন হবে :-
নির্ধারিত ছকে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, উপজেলা, জেলা, ইএমআইএস নম্বর দিতে হবে। শিক্ষার্থীর
নাম বাংলায় ও ইংরেজি বড় অক্ষরে লিখতে হবে। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর, জন্ম তারিখ, জন্মস্থান (জেলা),
জেন্ডার (নারী পুরুষ ও অন্যান্য), জাতীয়তা, ধর্ম উল্লেখ থাকতে হবে।
শিক্ষার্থী কোন শ্রেণিতে অধ্যয়নরত এবং কোন শাখায় রয়েছে তা উল্লেখ করতে হবে। ক্যাব স্কাউট সদস্য কিনা
তাও জানাতে হবে।
রক্তের গ্রুপ উল্লেখ করার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীর ক্ষেত্রে বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী,
মানসিক প্রতিবন্ধী তা উল্লেখ করতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী হলে গোষ্ঠীর নাম উল্লেখ করতে হবে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী হলে গোষ্ঠীর নাম উল্লেখ করতে হবে।
প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে মা ও পরে বাবার নাম বাংলায় এবং ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে। এনআইডি
নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর, জন্ম তারিখ এবং মাতা ও পিতার পেশাসহ মৃত কিনা তাও উল্লেখ
করতে হবে। একইভাবে পিতা মাতার অবর্তমানে অভিভাবকের তথ্য দিতে হবে। অভিভাবকের সঙ্গে শিক্ষার্থীর
সম্পর্ক উল্লেখ করতে হবে।
এই সকল তথ্য শিক্ষার্থীর যাবতীয় তথ্য শ্রেণি শিক্ষক প্রত্যয়ন করবেন। প্রত্যয়নকারী শিক্ষকের নাম মোবাইল
নম্বর ও এনআইডি নম্বর নির্ধারিত ছকে পূরণ করতে হবে ইত্যাদি।
আরও পড়ুনঃ
- উদ্যোক্তা ১০১ - এক্সেলারেটর কোর্স নিয়ে এল ঢাকা বিশ্ববিদ্যালয়
- ৪১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পুলিশের বিশেষ অনুরোধ
- বিসিএস ও অন্যান্য পরীক্ষা বন্ধের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর
- ৪১তম বিসিএস পরীক্ষা আগামীকাল, মানতে হবে ১১ নির্দেশনা

0 Comments