দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার




বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও আরো বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে ভর্তি হতে উত্সাহিত করার   জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার।  এ খবর দিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।



টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পিসি জোশি বলেন, এই চেয়ারটি বাংলাদেশের ৫০ বছরের অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি বা যে কোনও বিষয়ে শিক্ষক থাকবেন। বিশ্ববিদ্যালয় একটি মানদণ্ড নির্ধারণ করবে এবং এর মাধ্যমে চেয়ারের শিক্ষকের সিদ্ধান্ত নেওয়া হবে।


এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতে উৎসাহিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন জোশি। তিনি বলেন, সেখান থেকে আমাদের প্রচুর শিক্ষার্থী রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কয়েকটি ফেলোশিপ সরবরাহ করা হলে তাদের সংখ্যা বাড়তে পারে। এছাড়া, ২০২০ সালে ২১ জন বাংলাদেশি শিক্ষার্থী দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বলে জানান উপাচার্য পিসি জোশি।





আরও পড়ুনঃ

                      1. শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে ইসরায়েল
                      2. এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
                      3. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিক্ষা বোর্ডের হুঁশিয়ারি
                      4. উচ্চমাধ্যমিকের সাধারণ ও মেধাবৃত্তির তালিকা প্রকাশ
                      5. লকডাউন শেষে পরবর্তী ১০ দিন পর্যন্ত চলবে গুচ্ছ ভর্তি আবেদন
                      6. দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন সরবরাহ করবে ইউজিসি
                      7. এবারও এসএসসি-এইচএসসি নিয়ে অনিশ্চয়তা
                      8. গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদনের ফি বাড়নো হয়েছে
                      9. কলেজ টিসির অনলাইন আবেদনের সময় বাড়ল
                      10. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু
                      11. মেডিকেল ভর্তি পরীক্ষার সামগ্রিক ফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই
                      12. ২৩ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হবে
                      13. আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ
                      14. দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব স্থাপনায় থেকে পাঠদানের আদেশ
                      15. উপবৃত্তি প্রাপ্তির জন্য মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং যেকোনো অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে
                      16. ভারতে করোনায় দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত

                      Post a Comment

                      0 Comments